Dhaka 2:19 am, Wednesday, 23 September 2026
News Title :
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতাখেলা, মাতলেন শত শত দর্শনার্থী। অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্তা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ। ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা। রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ফেসবুকে আলোচনা, গৌরীপুরের এসি ল্যান্ডকে ২০ দিনের মাথায় প্রত্যাহার। ফরিদপুরে চুরি মামলায় যুবক ও ওয়ারেন্টভুক্ত নারী গ্রেপ্তার।  উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন। নড়াইলে বৃদ্ধ নারীকে ‘ধর্ষণের চেষ্টা। পাবনায় জামায়াত কর্মী আব্দুল গনি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। ‎চুনারুঘাটে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর করায় থানায় অভিযোগ দায়ের। গাজীপুরে গ্রাম আদালত বিষয়ে অংশীজনদের সমন্বয় সভা।

নীলফামারীতে গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত। 

রাজু আহমেদ, নীলফামারী জেলা প্রতিনিধি।

গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের জন্য সহজলভ্য,দ্রুত ও ন্যায়সংগত বিচারিক সেবা নিশ্চিত করার পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে নীলফামারীতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর)জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের‘গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’প্রকল্পের আওতায়“গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা”অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার,নীলফামারীর উপপরিচালক মোঃসাইদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম.ফয়জুল ইসলাম, জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ,আমন্ত্রিত অতিথি, স্থানীয় অংশীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম সাধারণ মানুষের কাছে আরও সহজভাবে তুলে ধরা,প্রত্যন্ত এলাকার জনগণকে গ্রাম আদালতের সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা এবং বিচারিক সেবা গ্রহণে জনগণের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন,গ্রাম পর্যায়ে ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবে দ্রুত ও সহজ পদ্ধতিতে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,গণমাধ্যমকর্মী ও অন্যান্য অংশীজনের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে প্রচার-প্রচারণা জোরদার এবং স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতাখেলা, মাতলেন শত শত দর্শনার্থী।

নীলফামারীতে গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত। 

Update Time : 10:17:55 am, Monday, 21 September 2026