Dhaka 2:21 am, Wednesday, 23 September 2026
News Title :
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতাখেলা, মাতলেন শত শত দর্শনার্থী। অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্তা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ। ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা। রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ফেসবুকে আলোচনা, গৌরীপুরের এসি ল্যান্ডকে ২০ দিনের মাথায় প্রত্যাহার। ফরিদপুরে চুরি মামলায় যুবক ও ওয়ারেন্টভুক্ত নারী গ্রেপ্তার।  উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন। নড়াইলে বৃদ্ধ নারীকে ‘ধর্ষণের চেষ্টা। পাবনায় জামায়াত কর্মী আব্দুল গনি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। ‎চুনারুঘাটে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর করায় থানায় অভিযোগ দায়ের। গাজীপুরে গ্রাম আদালত বিষয়ে অংশীজনদের সমন্বয় সভা।

গাজীপুরে গ্রাম আদালত বিষয়ে অংশীজনদের সমন্বয় সভা।

গাজীপুর প্রতিনিধি: আলমগীর হোসেন

গাজীপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার ও প্রচারণা কার্যক্রম (আউটরিচ) বাস্তবায়নে অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল করিম ভূঁইয়া। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার গাজীপুরের উপ-পরিচালক (উপসচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম।

সভাটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার নুর নাহিন নিশাদ।

সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের গাজীপুর জেলা ব্যবস্থাপক মোছাঃ সাবিনা ইয়াসমীন গ্রাম আদালতের অগ্রগতি এবং প্রচার-প্রচারণা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদার এবং অংশীজনদের সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় গাজীপুর জেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রচার-প্রচারণা ও সহযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সহজলভ্য ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ সম্পর্কে জনগণকে অবহিত করতে গ্রাম আদালত বিষয়ে ব্যাপক প্রচার প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান, এনজিওসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতাখেলা, মাতলেন শত শত দর্শনার্থী।

গাজীপুরে গ্রাম আদালত বিষয়ে অংশীজনদের সমন্বয় সভা।

Update Time : 11:39:44 am, Monday, 21 September 2026