Dhaka 10:13 am, Friday, 18 September 2026
News Title :
সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রেশনের চাল বিক্রির অভিযোগ, ৪০ বস্তা চাল জব্দ: প্রশ্নের মুখে সিনিয়র জেল সুপার

স্টাফ রিপোর্টার: সুমাইয়া আক্তার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-৪ (হাই সিকিউরিটি) থেকে কর্মকর্তা-কর্মচারীদের মৌলিক রেশনের প্রয়োজনের অতিরিক্ত চাল বিক্রির নামে ৪০ বস্তা (প্রায় ১ হাজার কেজি) চাল একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সরবরাহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারাগারের খাদ্য ব্যবস্থাপনা ও রেশন বিতরণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, একটি প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে যে, “কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের মৌলিক রেশনের প্রয়োজনের অতিরিক্ত এক হাজার কেজি চাল গাজীপুরের সফিপুর এলাকার সাবিহা ফিফা এন্টারপ্রাইজের নিকট বিক্রি করা হয়েছে।” প্রত্যয়নপত্রটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অভিযোগ রয়েছে, কারাগারের রেশন গুদামের দায়িত্বে থাকা নাজরুল ইসলামের তত্ত্বাবধানে মনির হোসেন নামে এক ব্যক্তি চাল বুঝিয়ে দেন। অভিযোগকারীদের দাবি, বন্দিদের খাদ্যের জন্য বরাদ্দকৃত চালই বাইরে বিক্রি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিমপুর কারাগার থেকে বিভিন্ন সময়ে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে “সাগর স্পেশাল” ব্র্যান্ডের পাইজাম চাল রেশনের নামে সরবরাহ করা হয়ে থাকে। গোপন সূত্রের দাবি, কারাবন্দীদের খাবারের জন্য বরাদ্দকৃত চাল গভীর রাতে বিভিন্ন সময় বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ (ট্রিপল নাইন)-এ ফোনের মাধ্যমে খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পরে পুলিশ ৪০ বস্তা চাল জব্দ করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জব্দকৃত চালের উৎস এবং তা কারাগারের রেশনসামগ্রী কিনা, সে বিষয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-৪ (হাই সিকিউরিটি)-এর সিনিয়র জেল সুপার আব্দুল আল মামুনের বক্তব্য জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য না করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সংবাদকর্মীরা।

ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কারাগারের রেশন ব্যবস্থাপনা ও খাদ্য সরবরাহ সংক্রান্ত অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রেশনের চাল বিক্রির অভিযোগ, ৪০ বস্তা চাল জব্দ: প্রশ্নের মুখে সিনিয়র জেল সুপার

Update Time : 06:50:53 am, Wednesday, 17 June 2026