Dhaka 11:49 am, Friday, 18 September 2026
News Title :
কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার।

সন্ত্রাসী হামলায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৭ দিনের মাথায় না ফেরার দেশে শ্রমিক নেতা আবুল হোসেন।

এ কে আজাদ স্টাফ রিপোর্টার ।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল বাজারে গরু বাঁধাকে কেন্দ্র করে খাগাইল ও গৌরীনগর এলাকার মধ্যে সৃষ্ট উত্তেজনা ও হাতাহাতির ঘটনা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনার জেরেই সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন শ্রমিক নেতা আবুল হোসেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২২ মে) বুলাগঞ্জ–সিলেট মহাসড়কের খাগাইল পাম্পের সামনে দুফাগোল থেকে বাড়ি ফেরার পথে আবুল হোসেনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় দ্রুত তাকে সিলেট নুরজাহান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে নুরজাহান হাসপাতাল থেকে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পরবর্তীতে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।

অবশেষে আজ বুধবার (২৭ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই নূর মিয়া।

তার মৃত্যুর খবরে গৌরীনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, আবুল হোসেন একজন শ্রমিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোক বিরাজ করছে।

এ ঘটনায় তিনি তিন কন্যা সন্তানের পিতা ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরমভাবে ক্ষতিগ্রস্ত ও অসহায় হয়ে পড়েছে।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম।

সন্ত্রাসী হামলায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৭ দিনের মাথায় না ফেরার দেশে শ্রমিক নেতা আবুল হোসেন।

Update Time : 01:45:22 am, Wednesday, 27 May 2026