Dhaka 12:29 pm, Friday, 18 September 2026
News Title :
কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার।

ঠাকূরগাঁওয়ে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ।

মো. আরফান আলী :

ঠাকূরগাঁওয়ে শিশু লামিয়া, শিশু রামিসা, আছিয়াসহ দেশব্যাপী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এসব ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।

রোববার ২৪ মে দুপূরে ঠাকূরগাঁও শহরের চৌরাস্তায় সম্মিলিত নারী সমাজ-এর আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। শিশু লামিয়া, শিশু রামিসা ও আছিয়াসহ সাম্প্রতিক ঘটনাগুলো পুরো জাতিকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এ সময় বক্তব্য দেন অ্যাডভোকেট মৌসুমী রহমান, নারী উদ্যোক্তা চন্দনা ঘোষ, সাংস্কৃতিক কর্মী মাসুদ আহমেদ সুবর্ণ, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, মানবাধিকার কর্মী নাজমা বেগম স্নিগ্ধা ও ফারজানা আক্তার পাখিসহ অন্যান্যরা।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার নারী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় তারা শিশু নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম।

ঠাকূরগাঁওয়ে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ।

Update Time : 10:19:09 am, Sunday, 24 May 2026