Dhaka 12:57 pm, Friday, 18 September 2026
News Title :
কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার।

মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার, গ্রেফতার ১ 

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে সরকারি বরাদ্দের ৯০০ কেজি ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) ও টিসিবির চাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (২০ মে) বিকেলে উপজেলার মৈনম ইউনিয়ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় কালোবাজারির অভিযোগে মোঃ উজ্জল সাকিদার নামের এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত মোঃ বাবু মন্ডলসহ (৫৬) অন্যান্য সহযোগীরা পলাতক রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মান্দা উপজেলার ০৬ নং মৈনম ইউনিয়ন এলাকায় দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি চাল অবৈধভাবে পাচার ও কালোবাজারির উদ্দেশ্যে মজুত করা হচ্ছে। সংবাদ পাওয়ার পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত অভিযানে নামে। বিকেল আনুমানিক সাড়ে ৬টার সময় মৈনম ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার বাসিন্দা মোঃ বাবু মন্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে তার বসতবাড়ির মূল গেট সংলগ্ন একটি টিনশেড রান্নাঘর থেকে মজুতকৃত ভিজিএফের চাল জব্দ করা হয়। পরবর্তীতে আশেপাশের এলাকায় তল্লাশি চালানোর সময় সন্ধ্যা ৬:০৫ মিনিটের দিকে নিন্দইন ব্রিজ মোড় থেকে মৈনম বাজার হয়ে বাবু মন্ডলের বাড়ির দিকে আসা একটি ভ্যান আটক করে পুলিশ। বাবু মন্ডলের বাড়ির প্রায় ১০০ গজ পশ্চিমে জনৈক মোঃ আইয়ুব আলীর দোকানের সামনে পাকা রাস্তায় ভ্যানটি থামিয়ে চালক উজ্জল সাকিদারকে জিজ্ঞাসাবাদ করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে চালক স্বীকার করেন যে, তিনি টিসিবির সরকারি চাল সংগ্রহ করে কালোবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাবু মন্ডলের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। অভিযানকালে পুলিশ সর্বমোট ৯০০ কেজি সরকারি বরাদ্দের চাল জব্দ করে নিজেদের হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত উজ্জল সাকিদার, পলাতক আসামি বাবু মন্ডল এবং অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন একে অপরের সহযোগিতায় অবৈধভাবে সরকারি চাল মজুত করে খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিল। আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় অপরাধের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করছে। ঘটনার সাথে জড়িত একজন আসামিকে গ্রেফতার করা হলেও মূল হোতা বাবু মন্ডলসহ বেশ কয়েকজন পলাতক রয়েছে। কালোবাজারি ও সরকারি চাল চুরির সাথে জড়িত পলাতক সকল আসামিদের গ্রেফতার করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম।

মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার, গ্রেফতার ১ 

Update Time : 09:33:21 pm, Thursday, 21 May 2026