

জাহিদ হাসান, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ও আয় বৃদ্ধি লক্ষ্যে ৩০১টি পরিবারকে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম (এপি)।
রবিবার (১৭ মে) বিকেলে বীরগঞ্জ এপি কার্যালয় মাঠ প্রাঙ্গণে
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন-এর সভাপতিত্বে
কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে দারিদ্র্য বিমোচন ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে। তিনি উপকারভোগীদের এই সহায়তার অর্থ সঠিকভাবে আয়বর্ধক খাতে ব্যবহারের আহ্বান জানান।
স্বাগত বক্তব্য দেন বীরগঞ্জ এপি’র ম্যানেজার রবার্ট কমল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি’র প্রোগ্রাম অফিসার সাধন দাস, বাপ্পী জয়ধর, ডরিস হাসদা, কোড়াইয়া, শ্যামলা, জুনিয়র প্রোগ্রাম অফিসার মুক্তা রায়, স্পন্সরশিপ সিপি অফিসার সরলা মুরমু, স্পন্সরশি
জাহিদ হাসান, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: