Dhaka 2:27 pm, Friday, 18 September 2026
News Title :
বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।

হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ ৪ জন আটক

‎স্বপন রবি দাস, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে।

  1. ‎বৃহস্পতিবার (১৪ মে) বিকেল থেকে শুক্রবার (১৫ মে) রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. তারেক মাহমুদ-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল হক মুন্সির তত্ত্বাবধানে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক-এর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

‎অভিযানে অংশ নেন এসআই ধ্রুবেশ চক্রবর্তী, এসআই রিপন চন্দ্র দাস, এসআই মো. সিরাজুল মাওলা এবং এসআই মো. সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

‎শুক্রবার রাতে হবিগঞ্জ পৌরসভার শংকরের মুখ এলাকার একটি সিএনজি গ্যারেজে অভিযান চালিয়ে সুমন দাসগুপ্ত (৪৬) ও রনজিৎ দাশ (৫০) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩১ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, উদ্ধারকৃত মদের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি রয়েছে। মোট জব্দকৃত মদের পরিমাণ প্রায় ১৬ লিটার ১২৫ মিলিলিটার, যার আনুমানিক মূল্য ৬৪ হাজার ৫০০ টাকা।

‎আটক সুমন দাসগুপ্ত বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের জলিলপুর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে হবিগঞ্জ পৌরসভার শংকরের মুখ এলাকায় বসবাস করতেন। রনজিৎ দাশ একই এলাকার বাসিন্দা।

‎অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে এসআই সিরাজুল মাওলা ও এসআই রিপন চন্দ্র দাসের নেতৃত্বে পৃথক অভিযানে মোশারফ হোসেন (২৮) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ১৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫ হাজার ৪০০ টাকা।

‎মোশারফ হোসেন বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে হবিগঞ্জ শহরের আনোয়ারপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

‎একই দিনে রাত ১১টার দিকে এসআই ধ্রুবেশ চক্রবর্তীর নেতৃত্বে কামড়াপুর পশ্চিমপাড়া এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মো. ছামাদ (৪৪) নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।

‎গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. জাহিদুল হক। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ।

হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ ৪ জন আটক

Update Time : 08:05:44 am, Friday, 15 May 2026