Dhaka 2:15 pm, Friday, 18 September 2026
News Title :
বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।

দিনাজপুরের বিরামপুরে দিওড় ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তা বাদী কৃষক দলে নতুন নেতৃত্ব সভাপতি রেজওয়ান,সাধারণ সম্পাদক সাখাওয়াত

মোঃ নয়ন মিয়া দিনাজপুর

জেলা প্রতিনিধি

তৃণমূল রাজনীতিতে নতুন উদ্দীপনা

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলে নতুন নেতৃত্ব ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূল নেতা কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত,শক্তিশালী ও জনমুখী করার প্রত্যাশায় নবগঠিত কমিটিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

গত ১৪ মে ২০২৬ তারিখে দিওড় ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে শিয়ালা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত কমিটির পরিচিতি,অভিনন্দন ও শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবগঠিত দিওড় ইউনিয়ন কৃষক দলের কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যদের পাশাপাশি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিওড় ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাস্টার। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভায় বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে যারা সংগঠনের জন্য ত্যাগ,শ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন,তাদের মূল্যায়নের মাধ্যমেই নতুন এই কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের হাত ধরে দিওড় ইউনিয়ন কৃষক দলে নতুন গতি ও শক্তি ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রেজওয়ান আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাখাওয়াত হোসেন। দিওড় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সমন্বয়ে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হয়েছে বলে সভায় জানানো হয়। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দ্রুত ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নেতৃবৃন্দ বলেন, ইউনিয়নের প্রতিটি এলাকায় সাংগঠনিক কার্যক্রম জোরদার,সদস্য সংগ্রহ,উঠান বৈঠক,গণসংযোগ ও কৃষকদের সমস্যা নিয়ে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবে নতুন কমিটি। স্থানীয় নেতাকর্মীদের মতে, নতুন নেতৃত্ব ঘোষণার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ,কর্মীবান্ধব ও সাংগঠনিকভাবে সক্রিয় নেতৃত্ব দিওড় ইউনিয়ন কৃষক দলে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। বিশেষ করে তৃণমূলের সাধারণ কৃষক ও শ্রমজীবী মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন। নেতাকর্মীরা জানান, কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি,সারের সংকট,কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করণ এবং কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রাম আরও জোরদার করা হবে। পাশাপাশি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে শক্তিশালী করতে ধারাবাহিক সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হবে।

সভাপতি নির্বাচিত মোঃ রেজওয়ান আলী এক প্রতিক্রিয়ায় বলেন,“দলের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের ওপর যে আস্থা রেখেছেন,তা ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। দিওড় ইউনিয়নের প্রতিটি কৃষকের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন,“সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। কোনো বিভেদ নয়,ঐক্যবদ্ধভাবে কৃষক দলের কার্যক্রমকে আরও বেগবান করা হবে।”এদিকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন,নতুন নেতৃত্বের মাধ্যমে দিওড় ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

রাজনৈতিক সচেতন মহলের মতে, ইউনিয়ন পর্যায়ে গ্রহণ যোগ্য ও শক্তিশালী নেতৃত্ব গড়ে উঠলে তৃণমূল রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে। নতুন এই নেতৃত্ব দিওড় ইউনিয়নের কৃষক সমাজ ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা।

মোঃ নয়ন মিয়া দিনাজপুর

জেলা প্রতিনিধ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ।

দিনাজপুরের বিরামপুরে দিওড় ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তা বাদী কৃষক দলে নতুন নেতৃত্ব সভাপতি রেজওয়ান,সাধারণ সম্পাদক সাখাওয়াত

Update Time : 08:24:04 pm, Friday, 15 May 2026