Dhaka 3:58 pm, Saturday, 19 September 2026
News Title :
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ।  বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার। রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন। নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ। বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু।

আড়াইহাজারে বই পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বই পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬”। শুক্রবার সকালে দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইলিয়াছ মোল্লা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. মোহাম্মদ আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী অধ্যক্ষ আব্দুল বাকী, মোঃ মোতাহার হোসেন ভূঁইয়া, বিশিষ্ট নাট্যকার ও গীতিকার ইঞ্জিঃ আজিজ হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে বই পাঠের বিকল্প নেই। বই মানুষের জ্ঞানচর্চা, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

১ম পুরস্কার ছিল ১০,০০০ ( দশ হাজার টাকা),

দ্বিতীয় পুরস্কার ছিল ৭,০০০ (সাত হাজার) টাকা , এবং তৃতীয় পুরস্কার ছিল ৫,০০০(পাঁচ হাজার) টাকা, এবং ৪র্থ – ১০ম পর্যন্ত ১,০০০(এক হাজার)টাকা।

অনুষ্ঠানজুড়ে ছিল আবৃত্তি, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর আজিজুল হক এবং পরিচালনা করেন মাওলানা মোঃ রাসেল মাহমুদ।

অনুষ্ঠানের আয়োজন করে দেশীয় সাংস্কৃতিক সংসদ, আড়াইহাজার।

#সোহান মিয়া,

আড়াইহাজার উপজেলা প্রতিনিধি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩।

আড়াইহাজারে বই পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

Update Time : 08:01:30 am, Friday, 15 May 2026