Dhaka 2:25 pm, Friday, 18 September 2026
News Title :
বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

এসএসসির ব্যবসায় শিক্ষা শাখার ব্যবসায় উদ্যোগ পরীক্ষায় ভুল সিলেবাসে প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় আড়াইহাজার উপজেলার শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৫৪ জন পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঘটনাটি ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে, পরীক্ষা চলাকালীন সময়ে শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষে।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, আতাদী উচ্চ বিদ্যালয়, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের মোট ২৫৪ জন শিক্ষার্থী বৃহস্পতিবার শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশ নেয়। এর মধ্যে ৪০১ নম্বর কক্ষে থাকা ৫৪ জন শিক্ষার্থীকে ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তাদের হাতে ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্র দেওয়া হয়।

ফলে নির্ধারিত পাঠ্যসূচির বাইরে প্রশ্নে পরীক্ষা দিতে বাধ্য হন ওই শিক্ষার্থীরা। এতে তাদের ফলাফল ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে অভিভাবকরা অভিযোগ করেছেন।

পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে কেন্দ্র এলাকায় উত্তেজনা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। পরে শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত সমাধান ও ন্যায্য মূল্যায়নের দাবি জানান।

কেন্দ্র সচিব ও শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান মৃধা জানান, ভুলটি হল সুপারের কারণে হয়েছে। বিষয়টি শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে যাতে শিক্ষার্থীদের ক্ষতি না হয়। দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

#সোহান মিয়া,

আড়াইহাজার উপজেলা প্রতিনিধি,

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ।

Update Time : 08:34:50 am, Thursday, 14 May 2026