Dhaka 6:50 pm, Friday, 31 July 2026
News Title :
উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক, দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস রাইটের প্রতিবাদ গাজীপুর থেকে বাউফলগামী তরুণ নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল দেশি মদ উদ্ধার কারাগারে থাকা প্রিন্স মামুনকে আত্মহত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার 

‎শায়েস্তাগঞ্জে নতুন ইউএনও ফজলে রাব্বানী চৌধুরীর যোগদান ‎

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। ‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. ফজলে রাব্বানী চৌধুরী।

‎বৃহস্পতিবার (১৪ মে) সকালে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. আরিফুর রহমান শান্তের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাবেক ইউএনও মো. নাহিদ হোসেন দায়িত্ব ছাড়ার পর গত ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত।

‎মো. ফজলে রাব্বানী চৌধুরী এর আগে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি প্রথমে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন পান। পরবর্তীতে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি কক্সবাজারের রামু উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে শায়েস্তাগঞ্জ উপজেলায় বদলি করা হয়।

‎তিনি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ‎দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

‎নবাগত ইউএনও বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন কাজ করবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

‎শায়েস্তাগঞ্জে নতুন ইউএনও ফজলে রাব্বানী চৌধুরীর যোগদান ‎

Update Time : 01:52:55 pm, Thursday, 14 May 2026