Dhaka 2:28 pm, Friday, 18 September 2026
News Title :
বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।

কালবৈশাখীর ঝড়ে নদীতে পড়ে নিখোঁজ, ২১ ঘণ্টা পর সুতাং থেকে যুবকের মরদেহ উদ্ধার

‎স্বপন রবি দাস, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের লাখাই উপজেলার সুতাং নদী থেকে সাদেক মিয়া (২৮) নামের এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় নৌকা থেকে নদীতে পড়ে যাওয়ার প্রায় ২১ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তাঁর মরদেহ ভেসে ওঠে।

‎নিহত সাদেক মিয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার ছেলে।
‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সাদেক মিয়া তাঁর ভাই ফরাশ মিয়ার সঙ্গে হাওর থেকে ধান সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের মধ্যে নৌকাযোগে বাড়ি ফেরার সময় বজ্রপাতের তীব্র শব্দে আতঙ্কিত হয়ে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।

‎খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। পরে লাখাই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালালেও প্রবল স্রোত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার রাতে উদ্ধার কার্যক্রম স্থগিত করতে হয়।পরদিন বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় অভিযান শুরু করে। দুপুরে স্থানীয়রা মরদেহ ভেসে উঠতে দেখে খবর দিলে ডুবুরিরা ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে।

‎বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ।

কালবৈশাখীর ঝড়ে নদীতে পড়ে নিখোঁজ, ২১ ঘণ্টা পর সুতাং থেকে যুবকের মরদেহ উদ্ধার

Update Time : 08:29:04 am, Thursday, 14 May 2026