Dhaka 7:13 pm, Saturday, 1 August 2026
News Title :
উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক, দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস রাইটের প্রতিবাদ গাজীপুর থেকে বাউফলগামী তরুণ নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল দেশি মদ উদ্ধার কারাগারে থাকা প্রিন্স মামুনকে আত্মহত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার 

মা দিবসে প্রয়াত মাকে স্মরণ করে দেশবাসীর কাছে দোয়া চাইলেন সাংবাদিক আলমগীর হোসেন

স্টাফ রিপোর্টার:আলমগীর হোসেন

বিশ্ব মা দিবস উপলক্ষে প্রয়াত মা মোসাঃ ফরিদা বেগমকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করেছেন গণমাধ্যমকর্মী আলমগীর হোসেন। মাকে হারানোর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও সেই শোক বয়ে বেড়াচ্ছে পুরো পরিবার। মা দিবস এলেই যেন আরও গভীর হয়ে ওঠে মায়ের শূন্যতা।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ জুলাই কোনাবাড়ী থানাধীন আঞ্জুমান পাম্প এলাকার সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি আজমেরী পরিবহনের বাসের ধাক্কায় গুরুতর আহত হন মোসাঃ ফরিদা বেগম। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর উত্তরা শিন শিন জাপান হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় ৯ ঘণ্টা আইসিইউতে লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনার পর থেকেই সাংবাদিক আলমগীর হোসেনের পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। সময়ের ব্যবধানে অনেক কিছু বদলে গেলেও মায়ের স্মৃতি আজও প্রতিটি মুহূর্তে তাড়া করে ফেরে পরিবারকে।

মা দিবস উপলক্ষে আলমগীর হোসেন বলেন, “মা শুধু একজন মানুষ নন, তিনি সন্তানের জীবনের সবচেয়ে বড় ছায়া, সাহস ও আশ্রয়। আজ আমি মা হারা। পৃথিবীর সবকিছু থাকার পরও মায়ের অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি। যদি আমার মা আজ বেঁচে থাকতেন, তাহলে হয়তো এই দিনটি অন্যরকম হতো।”

তিনি আরও বলেন, “মা চলে যাওয়ার পর বুঝেছি, একজন মায়ের দোয়া সন্তানের জীবনে কত বড় শক্তি। আজ মা দিবসে সবার কাছে আমার একটাই অনুরোধ—আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন।”

তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন,  “যাদের মা-বাবা এখনো বেঁচে আছেন, তারা যেন তাঁদের ভালোবাসেন, সময় দেন এবং সম্মান করেন। কারণ মা-বাবার শূন্যতা এমন এক কষ্ট, যা কোনো কিছু দিয়েই পূরণ হয় না।”

মা দিবসে তাঁর এই আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

মা দিবসে প্রয়াত মাকে স্মরণ করে দেশবাসীর কাছে দোয়া চাইলেন সাংবাদিক আলমগীর হোসেন

Update Time : 06:14:21 am, Sunday, 10 May 2026