Dhaka 4:06 pm, Friday, 18 September 2026
News Title :
বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।

গাজীপুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: সুমাইয়া আক্তার

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায় প্রকল্প) কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের কক্ষে আয়োজিত মধ্যবর্তীকালীন রিভিউ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন; ইউএনডিপি প্রতিনিধি ও এভিসিবি প্রকল্পের পরামর্শক অ্যাডাম সিমপ্লেটন; প্রকল্প পরামর্শক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম ও ইউএনডিপি প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ শাহরিয়ার নজির এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা সমাজসেবা কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (স্থানীয় সরকার) এবং জেলা ব্যবস্থাপক মোছাঃ সাবিনা ইয়াসমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা তৃণমূল পর্যায়ে বিচারপ্রাপ্তি সহজতর করা এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে জেলা প্রশাসক পৃথকভাবে কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধিদের সাথে গ্রাম আদালত কার্যক্রমের বাস্তব অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ।

গাজীপুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Update Time : 10:15:21 am, Thursday, 16 April 2026