Dhaka 4:05 pm, Friday, 18 September 2026
News Title :
বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।

অভাবের চাপে প্রাণ হারালেন দেলোয়ার হোসেন লিটন।

আলমগীর হোসেন, স্টাফ রিপোর্টার।।

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় পারিবারিক আর্থিক সংকটের জেরে দেলোয়ার হোসেন লিটন (৪৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে কোনাবাড়ীর ৮ নম্বর ওয়ার্ডে সাবেক ওয়ার্ড কমিশনার সেলিম রহমানের বাড়ির আটতলায়।

নিহত দেলোয়ার হোসেন লিটনের পিতার নাম মৃত কাজিম উদ্দিন এবং মাতার নাম হাসিনা বেগম। তার গ্রামের বাড়ি পাবনা জেলার ফরিদপুর সদর উপজেলার চকচকিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবারের আর্থিক চাহিদা পূরণ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন লিটন। এ অবস্থায় তিনি নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে কোনাবাড়ী মেট্রো থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নিয়ে যায়।

এদিকে, ঘটনাটি ঘিরে গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহে গেলে তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের শালীকা দুলালী ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সে তার নিজের ইচ্ছায় মারা গেছে, আপনারা কেন এসেছেন? কোনো নিউজ করা যাবে না।”

অন্যদিকে, নিহতের স্ত্রী জানান, দীর্ঘদিনের অভাব-অনটনের কারণেই তার স্বামী এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ।

অভাবের চাপে প্রাণ হারালেন দেলোয়ার হোসেন লিটন।

Update Time : 07:24:53 am, Wednesday, 8 April 2026