Dhaka 6:32 pm, Friday, 31 July 2026
News Title :
উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক, দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস রাইটের প্রতিবাদ গাজীপুর থেকে বাউফলগামী তরুণ নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল দেশি মদ উদ্ধার কারাগারে থাকা প্রিন্স মামুনকে আত্মহত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার 

মান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : 02:03:49 am, Tuesday, 10 March 2026
  • 269 Time View

মান্দার(নওগাঁ) প্রতিনিধি

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, দুর্যোগ বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ডের সময় দ্রুত উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশল প্রদর্শন করেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত জরুরি। দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি কমাতে তরুণ সমাজকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবী কার্যক্রম জোরদার করতে হবে।

মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বলেন, সরকারের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডাঃ সাবরিনা আনাম, শিক্ষক প্রতিনিধি সদেরুল ইসলাম, গোলাম সরোয়ার স্বপন, নাসির উদ্দিন সরদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

মান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Update Time : 02:03:49 am, Tuesday, 10 March 2026