Dhaka 4:57 pm, Friday, 18 September 2026
News Title :
বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।

‎হবিগঞ্জে বিজিবির অভিযানে ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো ২ কোটি ৪ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ 

  • Reporter Name
  • Update Time : 11:17:17 pm, Friday, 6 March 2026
  • 317 Time View

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি ট্রাক থেকে প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৫৫ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

‎বিজিবি সূত্রে জানা যায়, সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে ট্রাকভর্তি পাথরের স্তূপের নিচে বস্তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ টাকা।

‎বিজিবি জানায়, পণ্যগুলো চোরাচালানের মাধ্যমে দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। উদ্ধার করা কসমেটিকস পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

‎বিজিবি (৫৫) ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল তানজিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎পাশাপাশি সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে চোরাচালান প্রতিরোধে সচেতন থাকার এবং বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ।

‎হবিগঞ্জে বিজিবির অভিযানে ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো ২ কোটি ৪ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ 

Update Time : 11:17:17 pm, Friday, 6 March 2026