Dhaka 6:32 pm, Friday, 31 July 2026
News Title :
উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক, দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস রাইটের প্রতিবাদ গাজীপুর থেকে বাউফলগামী তরুণ নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল দেশি মদ উদ্ধার কারাগারে থাকা প্রিন্স মামুনকে আত্মহত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার 

মান্দায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

  • Reporter Name
  • Update Time : 11:10:15 pm, Friday, 6 March 2026
  • 251 Time View

আল আমিন, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দা উপজেলায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটার দিকে উপজেলার প্রসাদপুর এলাকায় অবস্থিত প্রসাদপুর দারুল উলুম কওমি মাদ্রাসা ও আহসান হাবিব শিশু সদনে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাহরির ভাত রান্নার উদ্দেশ্যে দায়িত্বপ্রাপ্ত এক হুজুর রান্নাঘরে গেলে সেখানে এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান। পরে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তিনি চিৎকার দেন। এ সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে আটক করেন। একপর্যায়ে উত্তেজিত জনতার হাতে তিনি মারধরের শিকার হন।

মাদ্রাসার মহাতামিম মাসুদুর রহমান জানান, খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে তিনি মাদ্রাসায় গিয়ে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

মান্দায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

Update Time : 11:10:15 pm, Friday, 6 March 2026