Dhaka 6:56 am, Friday, 18 September 2026
News Title :
সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার।

সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস রাইটের প্রতিবাদ

এস এ বাংলা ডেস্ক রিপোর্ট:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং পাঁচবিবি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ তুলে প্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় পাঁচবিবিতে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস রাইট দাবি করেন, উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ায় একটি মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচার করছে।

তিনি অভিযোগ করেন, কয়েকটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ এনে বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করা হয়েছে। তিনি এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের কল্যাণে রাজনীতি করাই তার লক্ষ্য। ব্যক্তিগত উদ্যোগে তিনি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তাই দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত গরু আত্মসাতের অভিযোগ তার জন্য অত্যন্ত অপমানজনক এবং এটি তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

সংবাদ সম্মেলনের পর উপস্থিত সাংবাদিকরা অভিযোগের সত্যতা যাচাই করতে কয়েকজন সুবিধাভোগীর বাড়িতে গেলে তারা জানান, তারা সরকারি বরাদ্দ অনুযায়ী গরু পেয়েছেন এবং গরুগুলো বর্তমানে তাদের নিজ নিজ গোয়ালঘরেই রয়েছে। এ ঘটনায় জিয়াউল ফেরদৌস রাইটের কোনো সম্পৃক্ততা নেই বলেও তারা দাবি করেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা রয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে যারা মিথ্যা অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে জিয়াউল ফেরদৌস রাইটের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্ত বা বিচারিক সিদ্ধান্ত এখনো প্রকাশিত হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ।

সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস রাইটের প্রতিবাদ

Update Time : 12:30:03 pm, Thursday, 30 July 2026