Dhaka 8:44 am, Friday, 18 September 2026
News Title :
সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার।

“একসঙ্গে মৃত্যুর অঙ্গীকার, যমুনায় ঝাঁপ যুবকের; শেষ মুহূর্তে সরে গেলেন তরুণী”

ক্রাইম রিপোর্টার: রুবেল ইসলাম রাজ

একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন এক যুবক ও এক তরুণী। তবে শেষ মুহূর্তে পরিকল্পনা থেকে সরে দাঁড়ান তরুণী। এ সময় যুবক নদীতে ঝাঁপ দিলে পুলিশ ও স্থানীয় ডুবুরি দলের তৎপরতায় তাকে জীবিত উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুজন একসঙ্গে সেতুতে এসে দীর্ঘ সময় অবস্থান করেন। একপর্যায়ে যুবক আনু গুপ্তা নদীতে ঝাঁপ দেন। তবে তার সঙ্গে থাকা তরুণী নদীতে ঝাঁপ না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। কিছু সময়ের চেষ্টার পর আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি নিরাপদে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি ঘটনাস্থলে থাকা তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ।

“একসঙ্গে মৃত্যুর অঙ্গীকার, যমুনায় ঝাঁপ যুবকের; শেষ মুহূর্তে সরে গেলেন তরুণী”

Update Time : 11:01:16 pm, Thursday, 16 July 2026