Dhaka 6:56 am, Friday, 18 September 2026
News Title :
সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার।

বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ রিপোর্টার: আব্দুল বারী

গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের গাজীপুর মহানগর শাখার উদ্যোগে সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা গেট সংলগ্ন নাইন্টিজ লাউঞ্জ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সভাপতি ইয়াছিন গাজী।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া, যিনি সাংবাদিকতার উন্নয়নে সাংবিধানিক আইন প্রশিক্ষণ কমিটির কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক বিসিএস কর্মকর্তা। গাজীপুর জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসবি’র ডিআইও-১ মো. আবুল বাশার।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মেজবাহ উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খন্দকার। অনুষ্ঠান সঞ্চালনা ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী।

এ সময় গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলার বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক, সমাজসেবক, আইনজীবী, মানবাধিকারকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির অনুমতিক্রমে বিশেষ অতিথি মো. ইব্রাহিম খন্দকার বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে ইয়াছিন গাজী সভাপতি এবং মো. আব্দুল বারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া বিভিন্ন পদে সাংবাদিকদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

বক্তারা সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দেশীয় বিভিন্ন মৌসুমি ফল পরিবেশনের মধ্য দিয়ে গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয় এবং নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ।

বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত

Update Time : 08:04:23 pm, Wednesday, 29 July 2026