Dhaka 6:56 am, Friday, 18 September 2026
News Title :
সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার।

সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি

এস এ বাংলা নিউজ, ডেস্ক রিপোর্ট| পটিয়া (চট্টগ্রাম)

পেশাদার সাংবাদিকদের তালিকা বা নিবন্ধন প্রণয়নকে কেন্দ্র করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্ক সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।

তিনি বলেন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন ঠেকাতে একটি চক্র বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করছে। তালিকা প্রকাশ হলে সাংবাদিকদের অধিকার খর্ব হবে—এমন অজুহাতে বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিক সমাজের জন্য সুখকর হবে না। তাই অবিলম্বে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও প্রকাশের দাবি জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে চট্টগ্রামের পটিয়া ক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সভা, পত্রিকা হকার ও বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পটিয়া উপজেলা বিএমএসএফের সভাপতি এস এম এ কে জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএমএসএফের সভাপতি, কেন্দ্রীয় সহ-সভাপতি ও পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান এবং কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া।

এ সময় আরও বক্তব্য দেন ফারুকুর রহমান বিনজু, সৈয়দ শিবলী সাদিক কফিল, ওমর ফারুক, আবুল হোসাইন, নুরুল ইসলাম, কামরুল ইসলাম, আকতার হোসাইন, এস এম পারভেজ ও মকসুদুল আলম।

অনুষ্ঠান শেষে পত্রিকা হকার এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ।

সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি

Update Time : 08:34:01 pm, Thursday, 30 July 2026