Dhaka 6:31 pm, Friday, 31 July 2026
News Title :
উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক, দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস রাইটের প্রতিবাদ গাজীপুর থেকে বাউফলগামী তরুণ নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল দেশি মদ উদ্ধার কারাগারে থাকা প্রিন্স মামুনকে আত্মহত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার 

সিলেটে সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলে কনডম উদ্ধার দাবিতে বিক্ষোভ, দুই দায়িত্বপ্রাপ্তকে অব্যাহতি

  • Reporter Name
  • Update Time : 06:16:48 am, Thursday, 26 February 2026
  • 291 Time View

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটের একটি সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলে বালতিভর্তি যৌন সুরক্ষাসামগ্রী (কনডম) পাওয়ার দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হোস্টেল সুপার ও ইতিহাস বিভাগের প্রধানকে ছাত্রী হোস্টেলের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনভর বিক্ষোভের পর জেলা প্রশাসনের হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পর অতিরিক্ত জেলা প্রশাসক কলেজে এসে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হোস্টেল সুপার ও ইতিহাস বিভাগের প্রধানকে ছাত্রী হোস্টেলের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং তদন্তের নির্দেশ প্রদান করেন।

এর আগে বুধবার সকাল থেকে কলেজটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি সম্প্রতি ছাত্রী হোস্টেলে বালতিভর্তি কনডম পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের অপসারণ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিলটি কলেজের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। এ সময় বিক্ষোভকারীরা হোস্টেলের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল অস্থায়ীভাবে কলেজটির ছাত্রী হোস্টেল ভবনে অবস্থান নেয়। ওই সময় হোস্টেলে ছাত্রীরা ছিলেন না। পরবর্তীতে ভবনের বাথরুম পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় বালতিভর্তি কনডমের প্যাকেট দেখতে পাওয়ার দাবি করেন কলেজের বর্তমান ও প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী।

এদিকে, কয়েকজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার রাতে ছাত্রী হোস্টেলে অনৈতিক কার্যক্রমের ইঙ্গিত দিয়ে পোস্ট দেন। পরদিন বেলা ১১টা থেকে তারা সংগঠিত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলনে নামতে বাধ্য হন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

সিলেটে সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলে কনডম উদ্ধার দাবিতে বিক্ষোভ, দুই দায়িত্বপ্রাপ্তকে অব্যাহতি

Update Time : 06:16:48 am, Thursday, 26 February 2026