Dhaka 4:59 pm, Friday, 18 September 2026
News Title :
বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।

রাজবাড়ীতে ঘুমন্ত সেনা সদস্যের অঙ্গ কর্তন, অভিযুক্ত স্ত্রী

  • Reporter Name
  • Update Time : 06:25:51 am, Thursday, 26 February 2026
  • 328 Time View

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর সদর উপজেলায় ঘুমন্ত অবস্থায় এক সেনা সদস্যের বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই সেনা সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের পার শাইলকাঠি গ্রামে, সেনা সদস্য ইমান মোল্লার শ্বশুরবাড়িতে।

আহত ইমান মোল্লা (২৮) সুলতানপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের এখলাছ মোল্লার ছেলে। তার স্ত্রী রোকসানা বেগম একই ইউনিয়নের পার শাইলকাঠি গ্রামের নুর ইসলাম শেখের মেয়ে। তাদের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় বছর আগে ভালোবেসে খালাতো বোন রোকসানা বেগমকে বিয়ে করেন ইমান মোল্লা। বিয়ের পর রোকসানা বাবার বাড়িতেই বসবাস করতেন। দাম্পত্য জীবনের শুরুটা স্বাভাবিক থাকলেও গত তিন বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।

গত ১৯ ফেব্রুয়ারি ১০ দিনের ছুটিতে বাড়িতে আসেন ইমান। অভিযোগ অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ছেলের অসুস্থতার কথা বলে রোকসানা তাকে বাবার বাড়িতে ডাকেন। সেখানে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন ইমান।

ইমানের অভিযোগ, রাত আনুমানিক ২টার দিকে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার গোপন অঙ্গে আঘাত করেন। বাধা দিতে গেলে তার হাতেও আঘাত করা হয়। পরে তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শরীরে একাধিক সেলাই দিতে হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ইমান বলেন, পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

ইমানের মা রহিমা বেগম অভিযোগ করে বলেন, এ ঘটনায় তার ছেলের জীবন বিপন্ন হয়েছে। তিনি অভিযুক্তের শাস্তি দাবি করেন।

এ বিষয়ে স্থানীয় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ।

রাজবাড়ীতে ঘুমন্ত সেনা সদস্যের অঙ্গ কর্তন, অভিযুক্ত স্ত্রী

Update Time : 06:25:51 am, Thursday, 26 February 2026