Dhaka 7:06 pm, Saturday, 19 September 2026
News Title :
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ।  বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার। রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন। নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ। বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু।

‎হবিগঞ্জে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুজন, জব্দ ডিআই পিকআপ

  • Reporter Name
  • Update Time : 02:17:57 pm, Friday, 20 February 2026
  • 340 Time View

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

‎শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল হবিগঞ্জ সদর উপজেলার হামুয়ারচর এলাকায় অভিযান চালায়। হামুয়ারচরস্থ ‘আল খলিফা স্টিল মিলস’-এর সামনের পাকা রাস্তায় পরিচালিত হয় এই মাদকবিরোধী অভিযান।

‎আটক দুজন হলেন—চমক আলী (৩৫), পিতা ইছহাক মিয়া, সাং শিকন্দরপুর বড়াউট, এবং মো. সাজন মিয়া, পিতা মৃত আছকর মিয়া, সাং ঈশাগ্রাই। দুজনই সিলেট জেলার ওসমানীনগর থানার বাসিন্দা।

‎জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, গভীর রাতে মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে তারা ওত পেতে ছিলেন। সন্দেহভাজন পিকআপ ভ্যানটি থামিয়ে তল্লাশি চালালে বিশেষ কৌশলে লুকানো ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ডিআই পিকআপটি জব্দ করে পুলিশ।

‎জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩।

‎হবিগঞ্জে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুজন, জব্দ ডিআই পিকআপ

Update Time : 02:17:57 pm, Friday, 20 February 2026