Dhaka 5:48 pm, Friday, 18 September 2026
News Title :
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ। বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।   

মাধবপুর সীমান্তে বিজিবির অভিযান আড়াই লাখ টাকার মূল্যের ৭৩ কেজি গাঁজা জব্দ  ‎

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জে  মাধবপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

‎বিজিবি সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন-এর তেলিয়াপাড়া বিওপির একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার বান্ডারুয়া এলাকায় অভিযান চালায়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারতীয় মাদকের একটি চালান ওই সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

‎টহলদল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয় এবং নজরদারি জোরদার করে। কিছুক্ষণ পর কয়েকজন চোরাকারবারী বস্তা বহন করে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।

‎পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে ৭৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়-এ হস্তান্তরের কার্যক্রম চলছে।

‎৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত সুরক্ষা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস।

মাধবপুর সীমান্তে বিজিবির অভিযান আড়াই লাখ টাকার মূল্যের ৭৩ কেজি গাঁজা জব্দ  ‎

Update Time : 01:11:40 pm, Friday, 20 February 2026