Dhaka 7:06 pm, Saturday, 19 September 2026
News Title :
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ।  বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার। রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন। নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ। বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু।

নবীগঞ্জে পরিত্যক্ত বাগানে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার 

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রাম থেকে নিখোঁজের চার দিন পর মোশাহিদ মিয়া (৬০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত শেখ মোহাম্মদ কতিব উল্লাহর ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোশাহিদ মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছিলেন। চার দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত জঙ্গল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি থানায় জানান।

‎খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎নবীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) দুলাল মিয়া বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

‎পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক ভারসাম্যহীন অবস্থায় মোশাহিদ মিয়া জঙ্গলে গিয়ে মারা যান। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে এবং শোকের আবহ বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩।

নবীগঞ্জে পরিত্যক্ত বাগানে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার 

Update Time : 02:09:38 pm, Friday, 20 February 2026