Dhaka 7:08 pm, Saturday, 19 September 2026
News Title :
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ।  বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার। রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন। নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ। বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু।

দিনাজপুরের নবাবগঞ্জে জুয়ার মহোৎসব প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে ‘ফড়গুটি’ আসর

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি

নবাবগঞ্জ উপজেলার কাচদাহ ব্রিজ সংলগ্ন বিনোদন নগর ইউনিয়ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বসছে অবৈধ জুয়া “ফড়গুটি” খেলার বিশাল আসর। স্থানীয়দের অভিযোগ প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর ধারে চলে লাখ লাখ টাকার জুয়ার রমরমা ব্যবসা,অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক ভাবে নীরব! প্রতিদিন কোটি টাকার কাছাকাছি লেনদেন!

এলাকাবাসীর ভাষ্যমতে—প্রতিদিন আনুমানিক ১৫ থেকে ২০ লক্ষ টাকার লেনদেন হয় এই অবৈধ খেলায়।

খেলা শুরু হওয়ার আগেই কাচদাহ ব্রিজ ও সংলগ্ন বাজার এলাকায় তাদের নিজস্ব লোকজন “পাহারা” বসায়। জয়পুরহাট,ঘোড়াঘাট,রংপুর, গোবিন্দগঞ্জ,পাঁচবিবি,হাকিমপুরসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে জুয়াড়িরা এসে ভিড় জমায়। অভিযোগ উঠেছে,সবকিছু প্রকাশ্যে চললেও Nawabganj Police Station কার্যত অসহায় দর্শকের ভূমিকায়! স্থানীয়দের প্রশ্ন—তাহলে কি কোনো অদৃশ্য শক্তির ছত্রছায়ায় চলছে এই জুয়ার সাম্রাজ্য?

সামাজিক বিপর্যয়ের দিকে এলাকায়

দীর্ঘদিন ধরে জুয়া চলার ফলে এলাকায় ভয়াবহ সামাজিক অবক্ষয় তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের।

বেড়েছে চুরি,ছিনতাই,রাহাজানি চুরি ও ডাকাতি। বহু পরিবার সর্বস্বান্ত হয়ে পথে বসেছে। উঠতি বয়সী কিশোর তরুণরা লোভে পড়ে জুয়ার আসরে জড়িয়ে ভবিষ্যৎ অন্ধকার করছে।

একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সন্তানরা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে জুয়ার টেবিলে বসছে। আজ তারা জুয়াড়ি, কাল তারা অপরাধী—এ দায় কে নেবে?” আইনের শাসন কোথায়?

স্থানীয় সচেতন মহল বলছে,প্রকাশ্যে এভাবে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া চলা মানেই আইনের চরম অবমাননা। প্রশাসনের চোখের সামনে এমন কর্মকাণ্ড চলতে থাকলে সাধারণ মানুষের আইন-শৃঙ্খলার ওপর আস্থা ভেঙে পড়বে। এলাকাবাসীর জোর দাবি অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা,নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি এবং জুয়ার সঙ্গে জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকা বাসী। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন—দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। নবাবগঞ্জে জুয়ার থাবা রুখতে এখনই কঠোর পদক্ষেপ প্রয়োজন—নচেৎ সামাজিক বিপর্যয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩।

দিনাজপুরের নবাবগঞ্জে জুয়ার মহোৎসব প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে ‘ফড়গুটি’ আসর

Update Time : 02:04:11 pm, Friday, 20 February 2026