Dhaka 6:32 pm, Friday, 18 September 2026
News Title :
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ। বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।   

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নবজাতকের মৃত্যু, মা আহত

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা–সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২৮ দিন বয়সী নবজাতক মারিয়া মারা গেছেন। এ ঘটনায় শিশুটির মা জেসমিন বেগম আহত হয়েছেন।

‎নিহত শিশুটি উপজেলার বাউশা ইউনিয়নের বাশডর গ্রামের অনিক আহমেদের কন্যা।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টার দিকে জেসমিন বেগম নবজাতক কন্যাকে নিয়ে আউশকান্দি বাজার থেকে চিকিৎসা শেষে টমটমযোগে বাড়ি ফিরছিলেন। পথে সদরঘাট নতুন বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের পেছনে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা নবজাতক মারিয়ার মাথায় গুরুতর আঘাত লাগে এবং জেসমিন বেগমও আহত হন।

‎স্থানীয়রা আহত মা-মেয়েকে উদ্ধার করে আউশকান্দি বাজারে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে তাজপুর এলাকায় পৌঁছালে শিশুটির নড়াচড়া বন্ধ হয়। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।

‎শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‎নবজাতকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করেছেন এবং মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি ও অটোরিকশার অসতর্কতা সমস্যার কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস।

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নবজাতকের মৃত্যু, মা আহত

Update Time : 10:17:05 am, Sunday, 25 January 2026