Dhaka 3:58 pm, Friday, 31 July 2026
News Title :
উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক, দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস রাইটের প্রতিবাদ গাজীপুর থেকে বাউফলগামী তরুণ নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল দেশি মদ উদ্ধার কারাগারে থাকা প্রিন্স মামুনকে আত্মহত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার 

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

  • SA BANGLA NEWS
  • Update Time : 03:36:29 pm, Friday, 16 January 2026
  • 168 Time View

রাঙামাটি প্রতিনিধি:

আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে শহরের প্রাণকেন্দ্র বনরূপা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। দুপুর দেড়টার দিকে বনরূপা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বনরূপা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁঠালতলী এলাকার পেট্রোল পাম্প চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদবিরোধী সংগ্রামের একজন অকুতোভয় বিপ্লবী। তাঁর সাহসী ও বলিষ্ঠ ভূমিকা জুলাই বিপ্লবকে আরও বেগবান করেছিল। এমন একজন সংগ্রামী যোদ্ধাকে পরিকল্পিতভাবে হত্যা করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি দেশের ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত।

বক্তারা আরও বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে রাঙামাটিসহ সারা দেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও সংহতি লক্ষ্য করা যায়। সমাবেশ শেষে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

Update Time : 03:36:29 pm, Friday, 16 January 2026