Dhaka 3:55 pm, Friday, 31 July 2026
News Title :
উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক, দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস রাইটের প্রতিবাদ গাজীপুর থেকে বাউফলগামী তরুণ নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল দেশি মদ উদ্ধার কারাগারে থাকা প্রিন্স মামুনকে আত্মহত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার 

আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে মীরসরাইয়ে ডাকাতির কবলে প্রাইভেট কার, আহত ৫

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : শওকত।।

চট্টগ্রামের মীরসরাইয়ে আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে ডাকাতির কবলে পড়েছে একটি প্রাইভেট কার। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার নয়দুয়ারি এলাকায়।

আহতদের একজন নুরুল করিম জানান, মীরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কাজির তালুক গ্রামে আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে নয়দুয়ারি এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রাইভেট কারটির গতিরোধ করে। ডাকাতরা লোহার অ্যাঙ্গেল দিয়ে গাড়িতে আঘাত করে থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, যার মধ্যে একটি আইফোন ছিল, নগদ টাকা ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়।

আহতদের মধ্যে রয়েছেন সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়া এলাকার রেজাউল করিম, নজরুল করিম, নুরুল করিমসহ মোট পাঁচজন।

এ বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, “এ ধরনের কোনো ঘটনার খবর এখনো আনুষ্ঠানিকভাবে পাইনি। গত রাত দুইটা পর্যন্ত আমি নিজেই ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল ডিউটিতে ছিলাম। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

ঘটনার পর মহাসড়কে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মহাসড়কে টহল জোরদারের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে মীরসরাইয়ে ডাকাতির কবলে প্রাইভেট কার, আহত ৫

Update Time : 06:53:37 am, Wednesday, 14 January 2026