

শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর রেলস্টেশনের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো—এমন অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ৯৫ জনের নাম উল্লেখ করে এবং ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাঁথিয়া থানায় মামলা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে রাজাপুর রেলস্টেশনের সামনে মিছিলের প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশের অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়।
শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি: