Dhaka 11:35 am, Monday, 14 September 2026
News Title :
গৌরীপুরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে সভাপতি’র মতবিনিময়।  নেছারাবাদের দৈহারীতে মাদকের গডফাদার রুমান হাওলাদার পলাতক। পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। মাদকমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক-সামাজিক ঐক্যের বিকল্প নেই:বিলকিস ইসলাম।  শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। দেবিদ্বারে ‘হানি ট্র্যাপ’ খ্যাত লেডি ডন লাইলি এবার ইয়াবাসহ গ্রেপ্তার। বীরগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী লাঠি খেলা,নাগরগঞ্জ স্কুল মাঠে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়, খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ এলাকাবাসী।  কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা।  হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার।

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

মোঃ ইসমাইল হোসাইন ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ–কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি পর্ব, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিকতার আইনগত দিক, পেশাগত নৈতিকতা, মানবাধিকার, তথ্যের গোপনীয়তা, সাংবাদিকদের নিরাপত্তা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক। তিনি সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত বিষয় তুলে ধরেন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে আইনি জটিলতা এড়াতে সাংবাদিকদের সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

মো. খায়রুল আলম রফিক বলেন, মিথ্যা, বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও যাচাইবিহীন তথ্য প্রকাশ করা থেকে সাংবাদিক ও সম্পাদকদের বিরত থাকতে হবে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের আইন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা জরুরি।

তিনি আরও বলেন, কোনো অভিযোগ বা ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের আগে তথ্য ও প্রমাণ যাচাই করা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া প্রয়োজন। এতে সংবাদে নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ে। একই সঙ্গে পুলিশ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে পেশাগত সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। সাংবাদিকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক জীবনের প্রতিও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য কর্মকর্তা। তিনি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক থেকে দূরে থাকা, ব্যক্তিগত ও পেশাগত জীবনে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যক্তিগত বিরোধের কারণে ভুল বা মনগড়া তথ্য প্রচার না করার পরামর্শ দেন।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতার সঙ্গে সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব জড়িত। তাই কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংরক্ষণ, ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান এবং পেশাগত নৈতিকতা অনুসরণ করা জরুরি।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), মো. আব্দুল্লাহ-আল-মামুন, মোহাম্মদ আলী আবির ও সিয়াম রশিদসহ বিভিন্ন পর্যায়ের অতিথি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম সানু।

দিনব্যাপী এ আয়োজনে কুড়িগ্রাম জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, সম্পাদক ও সংবাদকর্মীরা অংশ নেন।

আলোচনা শেষে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইনগত সচেতনতা এবং সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গৌরীপুরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে সভাপতি’র মতবিনিময়। 

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

Update Time : 12:00:52 pm, Saturday, 12 September 2026