Dhaka 11:49 pm, Saturday, 22 August 2026
News Title :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মেয়াদোত্তীর্ণ ৭৫ উপজেলা শাখা কমিটির তালিকা প্রকাশ শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে নারীর মৃতদেহ উদ্ধার হওয়া ক্লুলেস মামলার আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার।  উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই: জামালপুরে বেজার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎জমি সংক্রান্ত বিরোধে  মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর পাল্টা সংবাদ সম্মেলন ভাঙ্গায় অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ১৬ জন সরকারি প্রাথমিক শিক্ষকের বদলি মিঠা পানির মাছ উৎপাদনে দেশের অন্যতম প্রধান অঞ্চল রাজশাহী,স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে ২৫ জেলায়, বাড়ছে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড। সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন বান্দরবানে সন্ত্রাসী গোষ্ঠির চাঁদাবাজী বন্ধের দাবীতে মানববন্ধন 

ধামরাইয়ে নৌ-ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃফিরোজ কবির।

ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে নোঙর করা বালু তোলার ড্রেজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল এবং মাটির নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় পাইপগানসহ বিভিন্ন মারাত্মক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ধামরাই থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মাহাতাব হোসেন (৫২), মো. কামাল হোসেন (৫০), জয়নাল আবেদীন (২৮), আবির হাসান ওরফে আপ্পা (২৪), আরকান ওরফে আলিফ ইসলাম ছোটন (২৪) এবং মনা খান ওরফে মনির (৪৫)। পুলিশ জানায়, তারা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে একটি সুসংগঠিত ডাকাত চক্র গড়ে তুলেছিল।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ডাকাতি হওয়া মালামাল এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় পাইপগান, লোহার কাটার, শাবল ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের ঢাকা জেলার উর্ধ্বতন কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মেয়াদোত্তীর্ণ ৭৫ উপজেলা শাখা কমিটির তালিকা প্রকাশ

ধামরাইয়ে নৌ-ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

Update Time : 01:40:43 pm, Thursday, 20 August 2026