Dhaka 6:56 am, Friday, 18 September 2026
News Title :
সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার।

দাফনের ১২ ঘণ্টা পর ‘জিনের নির্দেশে’ কবর থেকে বৃদ্ধার মরদেহ উত্তোলন, হাসপাতালে নেওয়ায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক | জামালপুর

জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের প্রায় ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করে হাসপাতালে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, মৃত নারীর ছেলে ও মেয়েকে ‘জিনে আসর’ করায় তাদের দেওয়া নির্দেশেই মরদেহ উত্তোলন করে হাসপাতালে নেওয়া হয়।

শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে ওই বৃদ্ধাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তবে দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের কয়েকজন সদস্যের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়। একপর্যায়ে দাবি করা হয়, মৃত নারীর ছেলে ও মেয়েকে ‘জিনে আসর’ করেছে এবং তাদের মাধ্যমে জানানো হয় যে ওই বৃদ্ধা জীবিত আছেন। এ দাবির ভিত্তিতেই শনিবার রাতে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়।

পরে মরদেহটি প্রথমে মেলান্দহে এবং পরে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহটি পুনরায় বাড়িতে ফিরিয়ে আনা হয়।

ঘটনার বিষয়ে পরিবারের সদস্যরা এবং সংশ্লিষ্ট চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে ‘জিনে আসর’ সংক্রান্ত দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ।

দাফনের ১২ ঘণ্টা পর ‘জিনের নির্দেশে’ কবর থেকে বৃদ্ধার মরদেহ উত্তোলন, হাসপাতালে নেওয়ায় চাঞ্চল্য

Update Time : 12:36:57 am, Sunday, 2 August 2026