Dhaka 5:53 pm, Monday, 21 September 2026
News Title :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা। পাঁচবিবিতে ওসির অভিযানে মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফায়ারডিল উদ্ধার। গাজীপুরে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক। দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ। চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি। সাতক্ষীরা শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন। দেবিদ্বারে আলহাজ্ব আবুল কাসেম চেয়ারম্যান ও সাংবাদিক জনির জমি সংক্রান্ত বিরোধের অবসান। গাইবান্ধায় তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল।  লাকসামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার।

উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা।

রাজু আহমেদ নীলফামারী জেলা প্রতিনিধি।

আসন্ন ২নং কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হয়েছেন আবুল কালাম আজাদের সহধর্মিণী মোছাঃ আরজু আরা।তিনি ২ নম্বর ওয়ার্ডের চওড়া বাজার তেলি পাড়ার বাসিন্দা।নির্বাচনে তিনি এলাকার মানুষের দোয়া,ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন আরজু আরা।এ সময় তিনি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা,প্রত্যাশা ও উন্নয়ন-চাহিদার কথা শুনছেন এবং নির্বাচিত হলে সাধ্যমতো এসব সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।আরজু আরা বলেন,আমি আপনাদের মেয়ে,বোন ও সহযোদ্ধা হিসেবে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থাকতে চাই।এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করতে চাই।আপনাদের দোয়া,ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।তিনি বলেন,এলাকার নারীদের শিক্ষা,স্বাস্থ্য ও স্বনির্ভরতার সুযোগ বাড়ানোর পাশাপাশি বয়স্ক,বিধবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার অন্যতম লক্ষ্য।এছাড়া পানি,রাস্তা,সড়কবাতি ও ড্রেনেজ সমস্যাকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান,আমাদের ওয়ার্ডে রাস্তা,পানি,ড্রেনেজ ও আলোর মতো কিছু সমস্যা রয়েছে। একজন জনপ্রতিনিধির কাছে আমরা চাই-তিনি যেন নিয়মিত মানুষের কথা শোনেন এবং সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন।আরেক স্থানীয় বাসিন্দা বলেন,নারীদের নানা বিষয়ে সচেতনতা, শিক্ষা ও স্বনির্ভরতার সুযোগ বাড়ানো দরকার।পাশাপাশি অসহায় ও বয়স্ক মানুষের জন্য সহযোগিতার হাত বাড়ানো প্রয়োজন।যুব সমাজের বিষয়ে আরজু আরা বলেন,তরুণরাই এলাকার ভবিষ্যৎ।তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে কাজ করতে চাই।তিনি আরও বলেন,নির্বাচিত হলে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করবেন।এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজে মানুষের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।এদিকে তার সমর্থকদের পক্ষ থেকে বলা হয়েছে,১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মানুষের দোয়া,ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আরজু আরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।তবে নির্বাচনে ভোটাররা নিজেদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।আপনাদের ভোট,আমার শক্তি-ওয়ার্ডের উন্নয়ন, আমাদের লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা।

উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা।

Update Time : 04:10:52 am, Monday, 21 September 2026