Dhaka 8:42 am, Friday, 18 September 2026
News Title :
সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার।

কালিয়াকৈরে স্ত্রী হত্যা: বিদেশে পালানোর সময় বিমানবন্দরে স্বামী গ্রেফতার

এস এ বাংলা ডেক্স রিপোর্ট, গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়ে বিদেশে পালানোর সময় স্বামী রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত শুক্রবার (১৮ জুলাই) রাতে পারিবারিক কলহের জেরে রাসেল তার স্ত্রী সম্পা আক্তারকে (৩২) হত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করতে মরদেহ সফিপুর থেকে জিরানী এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর নিহতের স্বজনদের ফোন করে জানানো হয়, সম্পা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনার পর থেকেই রাসেল আত্মগোপনে চলে যান এবং স্ত্রীর জানাজাতেও অংশ নেননি।

পুলিশের তথ্যমতে, সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার চেষ্টা করার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে কালিয়াকৈর থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

এ ঘটনায় সফিপুর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “স্ত্রীকে হত্যার পর আসামি বিদেশে পালানোর চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”

তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ।

কালিয়াকৈরে স্ত্রী হত্যা: বিদেশে পালানোর সময় বিমানবন্দরে স্বামী গ্রেফতার

Update Time : 09:47:29 am, Monday, 20 July 2026