Dhaka 9:51 am, Friday, 18 September 2026
News Title :
সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার।

চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক বৃদ্ধ নিখোঁজ 

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীতে গোসল করতে গিয়ে মো. আব্দুল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার (১৩ জুন) বিকেল তিনটার দিকে উপজেলার পূর্ব ছনখলা এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিখোঁজ আব্দুল্লাহ উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।

‎স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ বিকেলে খোয়াই নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীর পানিতে তলিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়।

‎খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

‎চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। উপজেলা প্রশাসন উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।”

‎এ প্রতিবেদন লেখা পর্যন্ত আব্দুল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ।

চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক বৃদ্ধ নিখোঁজ 

Update Time : 03:50:35 pm, Saturday, 13 June 2026