Dhaka 10:10 pm, Thursday, 17 September 2026
News Title :
সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার।

শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ ড্রাইভার ও হেল্পার গ্রেপ্তার, কাভার্ডভ্যান জব্দ

স্টাফ রিপোর্টার : সাঈদ।।

বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিলসহ একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেল্পারকে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের একটি অভিযানিক দল ধুনট মোড় এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি মিনি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ন-১৭-৪৯০৩) তল্লাশি চালিয়ে গাড়িটির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক বহনের অভিযোগে ঘটনাস্থল থেকেই কাভার্ডভ্যানের চালক শরীফ খান ও হেল্পার আমীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। শরীফ খান গাজীপুর জেলার বারারুল গ্রামের মৃত জামাল খানের ছেলে এবং আমীর হোসেন চাঁদপুর জেলার মতলব থানার জহিরাবাজ গ্রামের কামাল হোসেনের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পরে উদ্ধারকৃত ৬০০ বোতল ফেনসিডিলসহ মিনি কাভার্ডভ্যানটি শেরপুর থানায় জব্দ করা হয়। এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ।

শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ ড্রাইভার ও হেল্পার গ্রেপ্তার, কাভার্ডভ্যান জব্দ

Update Time : 09:22:58 am, Wednesday, 14 January 2026