Dhaka 2:08 am, Friday, 25 September 2026
News Title :
‎কাহারোল উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ধূমপান ও সড়ক পরিবহন আইনে জরিমানা। পাবনায় ‘মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। রাজশাহীতে বিজিবি’র অভিযান: উদ্ধার হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর। দেশে উৎপাদন হলেও পেট্রোল-অকটেনের দাম বাড়ল কেন?পেট্রোলের চাহিদা পুরোপুরি দেশীয় উৎপাদনে, অকটেনের অর্ধেক আমদানি; তবুও লিটারে বাড়ল ২০ টাকা। শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমিতে চড়ুইভাতি ও ফলাফল প্রকাশ। দিনাজপুর কাহারোল ৫নং সুন্দরপুর ইউনিয়নে অজ্ঞাত এক ব্যক্তির লাশ।  কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার। সৈয়দপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:৪৮ ঘণ্টায় ১২ মাদক কারবারি গ্রেপ্তার। রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। সাঁথিয়ায় বিনামূল্যে মা ছাগল বিতরণ। 

রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ফেসবুকে আলোচনা, গৌরীপুরের এসি ল্যান্ডকে ২০ দিনের মাথায় প্রত্যাহার।

মোঃ কামরান হোসেন, গৌরীপুর প্রতিনিধি;

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি–এসি ল্যান্ড) মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে দায়িত্ব নেওয়ার প্রায় ২০ দিনের মাথায় প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়ামত উল্ল্যার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ।নিয়ামত উল্ল্যা ১ সেপ্টেম্বর গৌরীপুরের এসি ল্যান্ড হিসেবে যোগ দেন। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ২০২১ সালে সরকারি চাকরিতে যোগ দেন।

গতকাল রাত ১০টার দিকে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন প্রথম আলোকে বলেন, ‘রোববার সকালে মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। আদেশে সরকারি জনস্বার্থে বলা হয়েছে। প্রথম আদেশে তাঁকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার আদেশ হয়েছে বলে জেনেছি। গতকাল সন্ধ্যায় এসি ল্যান্ড কর্ম এলাকা ত্যাগ করেছেন।’

কী কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানান ইউএনও। তাঁর ভাষ্য, বিষয়টি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জানা যাবে।

নিয়ামত উল্ল্যার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, তিনি নিয়ামত উল্ল্যার সঙ্গে কথা বলেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, চাকরিজীবনে তিনি নির্বাচনী দায়িত্ব পালন করেছেন এবং ওই সময় তাঁর কর্ম এলাকায় বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। এ ছাড়া টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সফরের সময় তাঁকে খাবার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছিল।

ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে নিয়ামত উল্ল্যার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। তাঁর ছাত্রজীবনের রাজনৈতিক সম্পৃক্ততা ও ছদ্মনামে ব্লগে লেখালেখি নিয়েও নানা দাবি করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোহাম্মদ নিয়ামত উল্ল্যা ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ২০২৪ সালের ১ মে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ২০২৬ সালের ১ জুন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেন। সর্বশেষ ১ সেপ্টেম্বর গৌরীপুরের এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব নেন।

ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এসি ল্যান্ডকে নিয়ে ফেসবুকে কিছু তথ্য প্রকাশ হয়েছে, সে কারণে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে বিস্তারিত কিছু বলতে পারব না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‎কাহারোল উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ধূমপান ও সড়ক পরিবহন আইনে জরিমানা।

রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ফেসবুকে আলোচনা, গৌরীপুরের এসি ল্যান্ডকে ২০ দিনের মাথায় প্রত্যাহার।

Update Time : 08:55:51 am, Tuesday, 22 September 2026