Dhaka 8:05 am, Friday, 4 September 2026
News Title :
ফরিদপুরে সারের সংকট নেই, কৃষকের চাহিদা পূরণে তৎপর কৃষি বিভাগ।  মাধবপুরে অসামাজিক কার্যকলাপে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০ নারী-পুরুষ।  মুমিনের জন্য জুম্মা: রহমত, বরকত ও ক্ষমার দিন। সৈয়দপুরে ৯ দফা দাবিতে মালিক-শ্রমিকদের সংবাদ সম্মেলন বৈষম্য বন্ধ না হলে বাস চলাচলে অচলাবস্থার হুঁশিয়ারি।  কুড়িগ্রামে ‘ভিশন এন্টারপ্রাইজ’ কেলেঙ্কারি: আত্মসাতের অভিযোগের জবাবে ইঞ্জি: আব্দুস ছালামের কড়া প্রতিবাদ ও চ্যালেঞ্জ। রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজ গ্রেপ্তার, ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি। ওসি মঞ্জুরুল হাসান মাসুদের নেতৃত্বে অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক-৩। চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ।  বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই।  নওগাঁর মান্দায় ৯৫ লিটার চোলাই মদসহ এক নারীগ্রেফতার । 

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজ গ্রেপ্তার, ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি।

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলার আসামি এবং একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজকে বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী এজাজুলকেও গ্রেপ্তার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ডেমরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাইল্লা সবুজকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপসী এলাকায় অভিযান চালিয়ে সহযোগী এজাজুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাইল্লা সবুজ রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে। অপর গ্রেপ্তার এজাজুল ভুলতা এলাকার মাঝিপাড়ার মৃত শাহাদাতের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, কাইল্লা সবুজ একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া সাতটি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে মোট ২৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মুড়াপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছিলেন।

ওসি জানান, সম্প্রতি কাইল্লা সবুজের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তারের জন্য রূপগঞ্জ থানা পুলিশ নজরদারি শুরু করে। প্রায় তিন মাসের নজরদারির পর বুধবার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে কাইল্লা সবুজের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী ও বিভিন্ন মামলার আসামি এজাজুলকে রূপসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফরিদপুরে সারের সংকট নেই, কৃষকের চাহিদা পূরণে তৎপর কৃষি বিভাগ। 

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজ গ্রেপ্তার, ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি।

Update Time : 05:00:37 am, Thursday, 3 September 2026