Dhaka 11:43 am, Thursday, 27 August 2026
News Title :
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ। প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নে বদলে যাচ্ছে তানোর: ইউএনও নাঈমা খানের সাফল্য। শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না—রাঙামাটিতে সারজিস আলম। হবিগঞ্জে টমটমে ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত। গাইবান্ধায় রিপোর্টার প্রেসক্লাব মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এর উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।   আগ্নেয়াস্ত্রের লাইসেন্সে কঠোর শর্ত, বেড়েছে ফি পাটগ্রামে ফেডারেশনের গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার মূল আসামি গ্রেপ্তার। কুলিয়ারচরে দোকান থেকে প্রায় ছয় লাখ টাকার মোবাইল ও নগদ টাকা চুরির অভিযোগ, কর্মচারী আটক। শরীয়তপুরের ৩ সাংবাদিকের পর কুমিল্লা ও উত্তরায় আরও ৬ সাংবাদিকের ওপর হামলা

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১।

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ, একটি মোটরসাইকেলসহ মো. সেরাজুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

​আজ ২৫ আগস্ট ২০২৬ তারিখ সোমবার আনুমানিক সকাল ১১:০০ টায় শিবগঞ্জ উপজেলার পিরোজপুর ইউনিয়নের টাপ্পুর আম বাগান এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃত সেরাজুল ইসলাম শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে।​বিজিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির অধীনস্থ তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টাপ্পুর আম বাগানে ওঁৎ পাতে। এ সময় সন্দেহভাজন হিসেবে সেরাজুল ইসলামকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৮ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ ও একটি অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি (Apache RTR-160 cc) মোটরসাইকেল জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন,

​”দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ।

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১।

Update Time : 11:39:40 am, Tuesday, 25 August 2026