Dhaka 2:16 pm, Friday, 28 August 2026
News Title :
রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুকে নানিয়ারচর উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা। খুলনায় বিদেশি পিস্তল গুলিসহ একই পরিবারের ৩ জন আটক।  পিপির কার্যালয়ে অবরুদ্ধ সাবেক চেয়ারম্যান, চাঁদা আদায়ের অভিযোগ।  ফটিকছড়িতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান: চোলাই মদসহ আটক ১, কারাদণ্ড।  হিমাগার ভাড়া কমানোর দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ।  নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধস, ৮০০ বিদেশিসহ নিখোঁজ প্রায় ১,৫০০! মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটমুক্তসহ বিভিন্ন দাবিতে শ্রমিক জনতার বিক্ষোভ। সাতক্ষীরার দৃষ্টিপাতের প্রবীণ সাংবাদিক সম্পাদক ও প্রকাশক নুর ইসলাম আর নেই। আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার। সৈয়দপুরে জশনে জুলুছ:আজকে মোদের খুশির দিন স্লোগানে মুখরিত শহর। 

হবিগঞ্জে টমটমে ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত।

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।

হবিগঞ্জ-মিরপুর-ধুলিয়াখাল সড়কের সুঘর এলাকায় টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব দেব বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়নের মুধাহারবাদ গ্রামের সমির দেবের ছেলে। তিনি বিআরটিতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিপ্লব দেব মোটরসাইকেল চালিয়ে হবিগঞ্জ-মিরপুর-ধুলিয়াখাল সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে সুঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হলে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দুর্ঘটনায় বিপ্লব দেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুকে নানিয়ারচর উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা।

হবিগঞ্জে টমটমে ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত।

Update Time : 11:00:00 am, Wednesday, 26 August 2026