Dhaka 8:43 am, Wednesday, 26 August 2026
News Title :
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি।  রোহিঙ্গাদের ভুয়া জন্মসনদ জালিয়াতির মূল নায়ক ইউপি সচিব নজরুল ইসলাম। কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগে অভিভাবকদের মানববন্ধন। ফরিদপুরে আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালে অপারেশনের পর ১২ রোগীর যক্ষ্মা শনাক্তের অভিযোগ। ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার। সিদ্ধিরগঞ্জে চায়ের দোকানে যুবককে ছুরিকাঘাতে হত্যা। সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় এক পথচারী নিহত । সরাইলে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জ পৌর এলাকা থেকে-মাদক ব্যবসায়ী গ্রেফতার।  ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১।

সিলেট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ২ কোটি ২৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ!

এ কে আজাদ, স্টাফ রিপোর্টার।

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য, গবাদিপশু ও অবৈধভাবে বালু-পাথর পরিবহনকারী নৌকা জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শনিবার (২২ আগস্ট) থেকে রোববার (২৩ আগস্ট) পর্যন্ত পরিচালিত এসব অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়ন সদর দপ্তরের পাশাপাশি বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল ও প্রতাপপুর বিওপির আভিযানিক দল এসব অভিযানে অংশ নেয়।

অভিযানে ভারতীয় কসমেটিকস, বিভিন্ন ধরনের শাড়ি, জিরা, চা-পাতা, মোবাইল ফোনের ডিসপ্লে, মার্বেল, কম্বল, চকলেট, চিনি, সুপারি ও বিভিন্ন ধরনের ফলসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

এ ছাড়া অভিযানে গরু, মাছ, ইয়াবা ও বাংলাদেশি মৃগেল মাছ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে বালু-পাথর পরিবহনকালে কয়েকটি বাংলাদেশি বারকি নৌকাও আটক করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, অভিযানে জব্দ করা চোরাচালানি পণ্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্যের পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক পাচার বন্ধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি। 

সিলেট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ২ কোটি ২৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ!

Update Time : 03:02:46 am, Monday, 24 August 2026