Dhaka 9:24 am, Wednesday, 26 August 2026
News Title :
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি।  রোহিঙ্গাদের ভুয়া জন্মসনদ জালিয়াতির মূল নায়ক ইউপি সচিব নজরুল ইসলাম। কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগে অভিভাবকদের মানববন্ধন। ফরিদপুরে আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালে অপারেশনের পর ১২ রোগীর যক্ষ্মা শনাক্তের অভিযোগ। ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার। সিদ্ধিরগঞ্জে চায়ের দোকানে যুবককে ছুরিকাঘাতে হত্যা। সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় এক পথচারী নিহত । সরাইলে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জ পৌর এলাকা থেকে-মাদক ব্যবসায়ী গ্রেফতার।  ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১।

সরাইলে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার।

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খুরশেদ ভবনে সংঘটিত দস্যুতার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি দুর্ধর্ষ ডাকাত গাফ্ফার (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সরাইল থানা পুলিশের এসআই রাজীব বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। পুলিশ জানায়, দস্যুতার ঘটনায় আহত ভিকটিমের শনাক্তের ভিত্তিতে গাফ্ফারকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার গাফ্ফার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা এলাকার কাদির মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সরাইল থানার উত্তর কুট্টাপাড়া এলাকার খুরশেদ ভবনে সংঘটিত দস্যুতার ঘটনায় সরাইল থানায় মামলা নং-৩৬(০৮)২৬, পেনাল কোডের ৩৯৪ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় গাফ্ফারকে প্রধান আসামি করা হয়েছে।

থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার গাফ্ফারের বিরুদ্ধে এর আগেও একাধিক ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। এর মধ্যে সরাইল থানায় ২০২৫ সালের দুটি মামলা, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ২০২৪ সালের একটি মামলা, সরাইল থানায় ২০২২ সালের একটি মামলা এবং ঢাকার পল্টন থানায় ২০১৪ সালের একটি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার গাফ্ফারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি। 

সরাইলে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার।

Update Time : 12:03:21 pm, Tuesday, 25 August 2026