Dhaka 9:33 am, Friday, 18 September 2026
News Title :
সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার।

উত্তরায় বাসের চাপায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবি সহকর্মীদের

ক্রাইম রিপোর্টার: আলমগীর হোসেন

রাজধানীর উত্তরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। ভোর রাতে খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে উত্তরার জসিমউদ্দীন মেইন রোড এলাকায় ঘাতক বাসের চাপায় প্রাণ হারান দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান সাকিব।

জানা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে করে বাসায় ফেরার সময় উত্তরার জসিমউদ্দীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়।

দুই সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে সহকর্মী সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সহকর্মীরা জানান, রবিউল আলম রাজু ছিলেন একজন মেধাবী ও কর্মনিষ্ঠ সাংবাদিক। তার অকাল মৃত্যুতে গণমাধ্যম অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। একইভাবে সাকিবুল হাসানের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে, এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ। তাদের প্রশ্ন—আর কত প্রাণহানি হলে সড়ক ব্যবস্থাপনায় কার্যকর পরিবর্তন আসবে?

মহান আল্লাহ তাআলা মরহুম দুই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ।

উত্তরায় বাসের চাপায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবি সহকর্মীদের

Update Time : 11:07:43 pm, Wednesday, 15 July 2026