Dhaka 11:28 am, Sunday, 13 September 2026
News Title :
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা।  হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার। বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি। ওসি আনিসুর রহমানের নেতৃত্বে সাঁথিয়ায় আজিত হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার। অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ প্রতিবাদে সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন। পাঁচবিবিতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু। দিনাজপুরের বিরামপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন: ডা. জাহিদ হোসেন। ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ফরিদপুরে ৩০ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার।

​দেবিদ্বারে ড্রেজার বাণিজ্যে তছনছ কৃষি খাত, বিপাকে প্রান্তিক কৃষক।

মোঃ জালাল উদ্দিন, স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৪নং সুলতানপুর ইউনিয়নের বক্রীকান্দি গ্রামে আবাদি জমির মাটি কেটে অবৈধভাবে ড্রেজিংয়ের কাজ চালানোর মারাত্মক অভিযোগ উঠেছে। ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সরেজমিনে গিয়ে জানা যায়, বক্রীকান্দি গ্রামের পশ্চিম পাড়া বিলের আবাদি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কেটে বক্রীকান্দি উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে পাকা সড়কের সাথে আবুল বাশার নামের এক ব্যক্তি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি আইনকে তোয়াক্কা না করে গ্রামের উর্বর কৃষি জমি থেকে অনিয়ন্ত্রিতভাবে গভীর থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। সেই মাটি পাইপলাইনের মাধ্যমে এনে বক্রীকান্দি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার পাশে ভরাট করা হচ্ছে। এতে একদিকে যেমন বহু ফসলি আবাদি জমির স্থায়িত্ব ও উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে আশপাশের কৃষি জমিগুলোও ভেঙে গর্তে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়েছে।​এলাকাবাসী জানান, ড্রেজারের সৃষ্ট বিকট শব্দে কোমলমতি শিক্ষার্থীদের পরাশোনার মারাত্মক বিঘ্ন ঘটছে। এছাড়া রাস্তার পাশে টানা মাটি ভরাটের কারণে বর্ষা ও স্বাভাবিক সময়ে সংলগ্ন পাকা সড়কটির স্থায়িত্ব হুমকির মুখে পড়ছে। প্রভাবশালীদের ভয়ে স্থানীয় কৃষকরা প্রকাশ্যে কিছু বলতে না পারলেও মনের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ​কৃষি সম্পদ রক্ষা এবং পরিবেশগত বিপর্যয় এড়াতে দ্রুত সরেজমিনে অভিযান চালিয়ে এই অবৈধ ড্রেজার বন্ধ এবং অভিযুক্ত আবুল বাশারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

​দেবিদ্বারে ড্রেজার বাণিজ্যে তছনছ কৃষি খাত, বিপাকে প্রান্তিক কৃষক।

Update Time : 05:24:11 am, Friday, 4 September 2026