Dhaka 3:51 am, Thursday, 17 September 2026
News Title :
আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার। ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন। দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মজিবুর রহমানকে চান শিক্ষার্থী-এলাকাবাসী সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার। নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার।

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সহায়তায় মেয়ের বিয়ের হারানো ৫০ হাজার টাকা ফিরে পেলেন বৃদ্ধ

মস্তু মিয়া, বিশষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

(আজ রবিবার ১৬ আগস্ট) ০৮/২০২৬ বিকাল আনুমানিক ৫:০০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় ট্রাফিক দায়িত্ব পালনকালে সার্জেন্ট রাসেলুর রহমান, সার্জেন্ট শাহদাত হোসেন ও তার সঙ্গীয় ফোর্স রাস্তার ওপর একটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা টাকার বান্ডিলটি উদ্ধার করে।

এর কিছুক্ষণ পর আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ ব্যক্তি কাউতলী এলাকায় এসে কান্নাজড়িত অবস্থায় ব্যাকুলভাবে টাকা খুঁজতে থাকেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার নাম মোঃ তাজুল ইসলাম (৬৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রসূলপুর এলাকা হতে ব্রাহ্মণবাড়িয়া শহরে মেয়ের বিয়ের কেনাকাটার জন্য আসেন। কাউতলী মোড়ে আসার পর তার লুঙ্গির কোঁচায় রাখা নগদ ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকার ০১টি বান্ডিল অসাবধানতাবশত সিএনজি ভাড়া দেওয়ার সময় রাস্তার কোথাও পড়ে যায়।

পুলিশ সদস্যরা বৃদ্ধ ব্যক্তির নিকট থেকে হারানো টাকার পরিমাণ, নোটের মূল্যমান ও অন্যান্য সুনির্দিষ্ট বর্ণনা গ্রহণ করেন। তার দেওয়া তথ্যের সঙ্গে উদ্ধারকৃত টাকার বর্ণনা ও পরিমাণের পূর্ণ মিল খুজে পাওয়া যায়। উপস্থিত সাক্ষীদের সামনে যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত ৫০০/- টাকা মূল্যমানের ১০০টি নোট,যা সব মিলিয়ে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

হারানো টাকা ফেরত পেয়ে বৃদ্ধ ব্যক্তি আবেগাপ্লুত হয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ঘটনায় বাংলাদেশ পুলিশের, দায়িত্বশীলতা ও জনবান্ধব পুলিশিংয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সহায়তায় মেয়ের বিয়ের হারানো ৫০ হাজার টাকা ফিরে পেলেন বৃদ্ধ

Update Time : 01:36:22 am, Monday, 17 August 2026