Dhaka 5:37 am, Thursday, 17 September 2026
News Title :
আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার। ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন। দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মজিবুর রহমানকে চান শিক্ষার্থী-এলাকাবাসী সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার। নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার।

সাংবাদিক নেতা জিয়াউদ্দিন তৌহিদ গ্রেপ্তার; মবের হাত থেকে রক্ষায় থানায় নেওয়ার পর অবিলম্বে মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, টকশো ব্যক্তিত্ব ও ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউদ্দিন তৌহিদকে গ্রেপ্তার করেছে পিরোজপুরের স্বরূপকাঠি থানা পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে তার গ্রামের বাড়িতে একদল লোক জড়ো হয়ে তাকে অবরুদ্ধ করার পর পুলিশের সহযোগিতা চান তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তার কথা বলে তাকে থানায় নিয়ে যায়।

জানা গেছে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়াউদ্দিন তৌহিদের নামে একদল দুর্বৃত্ত কিছু পোস্টার ছাপিয়ে এলাকার বিভিন্ন স্থানে সাঁটিয়ে দেয়। বিষয়টি নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে তার গ্রামের বাড়িতে লোকজন জড়ো হয়ে তাকে অবরুদ্ধ করে। এ পরিস্থিতিতে মবের হাত থেকে নিরাপত্তা পেতে পুলিশের সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপত্তার কথা বলে থানায় নিয়ে যায়। তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সাংবাদিক সংগঠন ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

সম্প্রতি জিয়াউদ্দিন তৌহিদের স্ত্রী সন্তানদের দেখাশোনার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তিনি কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় স্বরূপকাঠিতে তার পৈতৃক বাড়িতে অবস্থান করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সমসাময়িক, ঐতিহাসিক, আন্তর্জাতিক ও রাজনৈতিক নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখালেখি করে আসছেন।

সাংবাদিক জিয়াউদ্দিন তৌহিদকে অযথা হয়রানি না করে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর।

তিনি বলেন, “মব সৃষ্টি করে এভাবে একজন প্রবীণ সাংবাদিককে হয়রানি করা কোনোভাবেই আইনের শাসনের মধ্যে পড়ে না। সরকারের প্রতি আহ্বান জানাই, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাংবাদিক জিয়াউদ্দিন তৌহিদকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক।”

একই সঙ্গে তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের মব সৃষ্টির মাধ্যমে হয়রানি বন্ধে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।

সাংবাদিক নেতা জিয়াউদ্দিন তৌহিদ গ্রেপ্তার; মবের হাত থেকে রক্ষায় থানায় নেওয়ার পর অবিলম্বে মুক্তির দাবি

Update Time : 07:31:57 am, Saturday, 15 August 2026